পানি কম খেলে শুধু গলা শুকায় না—মাথা ভার হয়, মনোযোগ কমে, ক্লান্তি চেপে বসে এবং ত্বক রুক্ষ দেখায়। কিছু উপায় মেনে চললে পুরো দিনটিকে রাখা যায় ফুরফুরে, সতেজ, আর মুখমণ্ডলে
রুম হিটার ঘরে উষ্ণতা পাওয়ার অন্যতম উপায় রুম হিটার ব্যবহার। বাজারে দুই ধরনের রুম হিটার পাওয়া যায়। একটি থেকে গরম হাওয়া বের করে রুম গরম করে; অন্যটি ঘরকে শীতল থেকে ক্রমেই
গ্রীষ্ম-শরত্ কিংবা শীতে সাজের ধরন বদলে যায়। তবে সব ঋতুতেই আপনার পুরো লুকে বদল আনতে পারে চুলের বাঁধন। চুল বেঁধে রাখার সুবিধাও আছে। সেই সঙ্গে চুল বাঁধার রয়েছে নানা ধরন।
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর বর রাফায়েল আহসান নির্মাতা ও প্রযোজক। ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন
বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে একটি প্রভাবশালী মঞ্চ হিসেবে কাজ করে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। থাইল্যান্ড ও মেক্সিকোভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন আরো তিনটি সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এগুলো হলো—মিস ওয়ার্ল্ড, মিস
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলিউডে আসছে এক হৃদয়ছোঁয়া যুদ্ধগাথা—‘১২০ বাহাদুর’। ভারতের ইতিহাসে স্মরণীয় ১৯৬২-র ইন্দো-চীন যুদ্ধের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় মেজর শয়তান সিং ভাটি (PVC)-র চরিত্রে একদম নতুন রূপে
করোনার কারণে বন্ধ ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজন। দীর্ঘ চার বছর পর প্রতিভা অন্বেষণের এ প্রতিযোগিতা আবার মঞ্চে ফিরেছে। এবার মুকুট জিতে নিয়েছেন শাম্মি ইসলাম নীলা। কয়েক দিন আগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মানা বে ওয়াটার পার্কে বসেছিল সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের আসর। সেরা ১০ প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’-এর গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা, দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না। বাংলাদেশের সেরা সুন্দরীর মুকুট উঠেছে নীলার মাথায়। নীলা যাবেন মিস ওয়ার্ল্ডের আসরের মূল মঞ্চে। মিস ওয়ার্ল্ডের ৭১তম আসর বসবে ভারতে। বাংলাদেশ থেকে এ আসরে প্রতিনিধিত্ব করতে ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন এই সুন্দরী। ৯ মার্চ ভারতে বসবে মিস ওয়ার্ল্ড-২০২৩-এর আসর। আশাবাদী নীলা বলেন, ‘আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন; যাতে আমি দেশের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারি। আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তা জানিয়ে নীলা বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু মনে হচ্ছিল, আরও গ্রুমিং ও অনুশীলন প্রয়োজন। সময়ের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করি। তারপর মনে হয় এখন কিছুটা গ্রুমিং হয়েছে। সর্বশেষ শেখার প্রেরণা নিয়েই এ প্ল্যাটফর্মে পা রাখি।’ গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন শাম্মি ইসলাম নীলার জন্ম-বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাইবোনের মধ্যে ২৩ বছর বয়সি নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়াশোনা করছেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন নীলা। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের হয়ে নিয়মিত কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব নীলা। ভবিষ্যতে মডেলিং আর অভিনয় করতে চান নীলা। প্রাণী অধিকার রক্ষায় কাজ করতে চান। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সবার আগে ভালোমানুষ আর সবার ভালো লাগার মানুষ হতে চান। আজ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন শাম্মি ইসলাম নীলা। সারবেন পরিচয় পর্ব। জানাবেন স্বপ্নজয়ে তার প্রস্তুতির গল্প। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ