সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মম-রাফায়েলের যৌথ জীবন শুরু

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম। শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর বর রাফায়েল আহসান নির্মাতা ও প্রযোজক। ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা।

বছর দেড়েকের পরিচয়, বন্ধুত্ব ও বোঝাপড়া মম-রাফায়েলের। এবার সেই সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন দুজন। রাফায়েলের সততা ও স্পষ্টবাদিতায় মুগ্ধ হয়েছেন মম। রেডিও জকি হিসেবে মমর পথচলার সূচনা।
অভিনয়ে নিয়মিত হয়েছেন ২০২১ সাল থেকে। এখন তিনি নাটকের নিয়মিত মুখ। অভিনয় করেছেন শবনম ফেরদৌসীর ‘আজব কারখানায়’ ও জুলফিকার জাহেদীর ‘কাগজ’ ছবিতে। অন্যদিকে রাফায়েলের প্রথম ছবি ‘নয়ছয়’ মুক্তি পায় ২০১৪-তে।
এখন তিনি প্রযোজনায় ব্যস্ত। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com