সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জন্মদিনে পরীমণির চমক ‘ফারজানা’

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির জন্মদিন ছিল শনিবার (২৪ অক্টোবর)। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন তিনি।

জন্মদিনে নতুন সিনেমার খবরও দেন অভিনেত্রী। তার নতুন সিনেমা ‘ফারজানা’। এটি পরিচালনা করছেন তারেক রহমান।

সিনেমাটির কাজের অগ্রগতি জানিয়ে পরীমণি বলেন, ‘‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাবো।’’

অনুষ্ঠানে পরিচালক তারেক রহমান সিনেমাটি নিয়ে তার আশাবাদের কথা শোনালেন। তিনি বলেন, ‘‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমণির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’’

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের মধ্য দিয়ে বেশ প্রশংসা কুড়ান পরীমণি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com