সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১০ কোটি ডলারের প্রতিযোগিতা

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে একটি প্রভাবশালী মঞ্চ হিসেবে কাজ করে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। থাইল্যান্ড ও মেক্সিকোভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন আরো তিনটি সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এগুলো হলো—মিস ওয়ার্ল্ড, মিস ইন্টারন্যাশনাল এবং মিস আর্থ। এর মধ্যে মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট থাকে ১০০ মিলিয়ন ডলার।

মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিকানা রয়েছে থাইল্যান্ডের জে কে এন গ্লোবাল গ্রুপ এবং যুক্তরাষ্ট্রের লিগেসি হোল্ডিং গ্রুপের অধীনে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রতিযোগিতা চালানোর অর্থ আসে বিভিন্ন উৎস থেকে। প্রধান উৎস হলো ফ্র্যাঞ্চাইজি ফি, স্পন্সরশিপ, প্রচার স্বত্ব, এন্ট্রি ফি, টিকিট বিক্রি, মার্চেন্ডাইজিং, লাইসেন্সিং, ডিজিটাল কনটেন্ট ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস থেকে। 

মিস ইউনিভার্স একটি বার্ষিক আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা।

তবে সৌন্দর্যের কদর বাড়ানোর মধ্যেই এর কাজ সীমিত নয়। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল লক্ষ্য মানবিক ইস্যুগুলো নিয়ে আওয়াজ তোলা। এবারের মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ‌। তিনি গত ২০ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে তাঁর মাথায় ওঠে ‘ফোর্স অব গুড’ নামের মুকুট।
এতে আছে ১১০ ক্যারেট নীলকান্তমণি ও ৪৮ ক্যারেট সাদা হীরা। এর মূল্য সাড়ে ৫৭ কোটি ডলার (টাকার হিসাবে প্রায় ৬৭ কোটি)। তবে অত্যন্ত দামি এই মুকুট মাত্র এক বছরের জন্যই পাবেন তিনি। ১৫ থেকে ২০ হাজার ডলারের রেপ্লিকাই হবে তাঁর স্থায়ী স্মৃতি। দাতব্য কাজে অংশগ্রহণের জন্য পাবেন ভিআইপি প্রোটোকলসহ ব্যক্তিগত উড়োজাহাজ এবং নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট।
এ ছাড়া ত্বক ও ডায়েট বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্টের তত্ত্বাবধানে থাকবেন তিনি। খাবার থেকে পোশাক—সবই পাবেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সৌজন্যে। বিশ্বব্যাপী সফর, পাঁচতারা হোটেল, খাবারদাবার থেকে শুরু করে সব সুযোগ-সুবিধার মেয়াদও এক বছর। বিজয়ী হিসেবে পাওয়া অর্থই হবে স্থায়ী পুরস্কার। তিনি আড়াই লাখ ডলার বা তিন কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এখনকার বিজয়ীকে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হলেও ৭৪ বছর আগের চিত্র কিছুটা ভিন্ন ছিল। সে সময় মিস ইউনিভার্স প্রতিযোগিতার বাজেট ছিল ৩০ হাজার মার্কিন ডলার। 

মিস ইউনিভার্স প্রতিযোগিতা ১৯৫২ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়ায়। তবে সেই প্রতিযোগিতা টিভিতে প্রচারিত হয়নি। টিভিতে মিস ইউনিভার্স দেখানো শুরু হয় ১৯৫৫ সাল থেকে। ১৯৫২ সালে অনুষ্ঠিত প্রথম প্রতিযোগিতায় বিজয়ী হন ফিনল্যান্ডের আরমি হেলেনা কুসেলা। তখন তাঁর বয়স সবে ১৭। বিজয়ী কুসেলার হাতে তুলে দেওয়া হয় নতুন একটি গাড়ি, ইউনিভার্সাল স্টুডিওর তরফ থেকে সিনেমার চুক্তি। কুসেলা হলেন একমাত্র মিস ইউনিভার্স, যাঁর মাথায় ওঠে রাশিয়ার রোমানভ রাজবংশের ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। বিশের দশকে এই মুকুটের দাম ছিল পাঁচ কোটি ২০ লাখ ডলার। দেড় হাজার হীরাখচিত এই মুকুট বর্তমানে ক্রেমলিন জাদুঘরে সংরক্ষিত আছে। এর পাশাপাশি এক বছরের জন্য মিস ইউনিভার্স অর্গানাইজেশনের শুভেচ্ছাদূতও হন কুসেলা। তবে বিজয়ী হওয়ার এক বছরের মধ্যেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৫৩ সালে মিস ইউনিভার্সের খেতাব ত্যাগ করে ফিলিপিন্সের ব্যবসায়ী ভার্জিলিও হিলারিওকে বিয়ে করেন তিনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন ৯১ বছর বয়সী কুসেলা। সূত্র : সিএনএন, হিলউডমিউজিয়াম

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com