সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাতক্ষীরায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলো আব্দুর সবুর মোল্যার ছেলে আসাদুর রহমান (৬) ও মমিনুর মোল্যার মেয়ে মনিরা খাতুন (৫)। নিহতদের চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই কাজে ব্যস্ত ছিল। এসময় তারা চাচাতো দুই ভাইবোন খেলার সময় উঠানের পাশের পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর পুকুর হতে দু’জনের লাশ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি ইনামুল হক ঘটনা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com