সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ইউসুফ (৯) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ও জুনাইদ (৯) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে। ইউসুফ ও জুনাইদ স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহতের বাবা-মা শ্রীপুরের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করেন।

নিহতের স্বজন, প্রতিবেশীরা জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে বসবাস ও একই স্কুলে পড়া কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অন্য দিনের মতো ইউসুফ ও জুনাইদকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাদের বাবা-মা কাজে যান। তারা দু’জন স্কুলে থেকে বাসায় ফিরে খেলতে বের হয়। দীর্ঘ সময় না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ইউসুফের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই পুকুরে অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, দুই শিশু নিখোঁজের খবরে স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পুকুরে অভিযানে নামে। কিছু সময় পর দুই শিশুর মরদেহ পানি থেকে তুলে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com