সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্থানীয় সরকার নির্বাচন, ১১৪ ভেন্যুতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সারাদেশে ১১৪টি ভেন্যুতে প্রশিক্ষণ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন নির্বাচনী দায়িত্বের প্রশিক্ষণ আগে নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য।

 

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন। স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদের স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

 

নতুন প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।


বিভাগ : জাতীয়


ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com