সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাঁশ দিয়েই মাসে আয় ৪০ হাজার টাকা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. নজির মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছেন। তারা বাঁশ দিয়ে সাজি, কুলা, চালনি, ডালি, খাঁচা তৈরি করে ভাগ্য পরিবর্তন করেছেন। তাদের সফলতা দেখে অন্য নারী-পুরুষও এ পেশায় আগ্রহী হচ্ছেন।

জাহানারা জাগো নিউজকে জানান, প্রায় ৩০ বছর আগে গরিব কৃষক নজির মিয়ার সাথে বিয়ে হয় তার। বিয়ের ৫ মাস পর তার স্বামীকে সাথে নিয়ে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে শুরু করেন। প্রথম দিকে এসব জিনিস তার স্বামী ভোলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করতেন। এখন আর তাদের হাট-বাজারে যেতে হয় না। পাইকার ও খুরচা ক্রেতারা বাড়ি থেকে কিনে নিয়ে যান।

cover-(1)
over-(1)

তিনি আরও জানান, এসব জিনিস তৈরি করার পর থেকে তার স্বামী কৃষিকাজ ছেড়ে দিয়েছেন। প্রতি পিস সাজি তৈরি করতে খরচ হয় ৫০-৬০ টাকা। বিক্রি করেন ৩০০-৪০০ টাকা। মুরগির খাঁচা তৈরি করতে ২৩-৪০ টাকা খরচ হয়। বিক্রি করেন ১৫০-২০০ টাকা। এসব বিক্রি করে তারা মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন।

Bhola-1

Bhola-1

নজির মিয়া জানান, স্ত্রীর কথামতো কৃষি ছেড়ে এ পেশায় নিয়োজিত হন তিনি। এখন তারা অনেক ভালো আছেন। তিনি স্ত্রীর কাজে সহযোগিতা করেন। তারা দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়েছেন। তাদের সংসারে কোনো অভাব নেই। তাদের আয়ের একমাত্র উৎস এসব হস্তশিল্প।

স্থানীয় কামাল ও রহিমা বেগম জানান, বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে নজির ও জাহানারার অবস্থার পরিবর্তন হয়েছে। তা দেখে তাদের কাছে গিয়ে শিখে এখন তারাও এসব জিনিস তৈরি করছেন। তারাও অনেক ভালো অবস্থানে রয়েছেন।

Bhola-2

ভোলা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়ক মো. আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা ওই দম্পতির সাথে কথা বলেছি। তাদের নিয়ে আমরা কাজ করবো। এছাড়া প্রশিক্ষণের জন্য নারী-পুরুষের তালিকা তৈরির কাজ চলছে। তারাই ভোলাসহ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জুয়েল সাহা বিকাশ/এসইউ/পিআর

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com