সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঘরোয়া উপায়ে দাঁতকে করুন ঝকঝকে সাদা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
ঘরোয়া উপায়ে দাঁতকে করুন ঝকঝকে সাদা
ঘরোয়া উপায়ে দাঁতকে করুন ঝকঝকে সাদা
সুন্দর সাদা ঝকঝকে পরিষ্কার দাঁত মানুষের সৌন্দর্যের গোপন রহস্য। সাদা দাঁতের হাসির মাধুর্য যেন আলাদাই। কিন্তু আধুনিক জীবনযাপনে ও সঠিক যত্নের অভাবে আমাদের দাঁতে দাগছোপ পড়ছে। তাই একটা বয়সের পর ঠিক মতো দাঁতের যত্ন নিতেই হবে।
নাহয় শখের দাঁত হতে পারে হলদেটে বা কালচে। এ ছাড়া নিয়মিত ধূমপান, চা-কফি খাওয়ার অভ্যাস, আবার অনেকের জিনঘটিত কারণেও দাঁত হলদে হয়ে যায়। তবে কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব।বর্তমানে অনেকেই সামাজিক মাধ্যমে ছবি দেওয়ার আগে টিথ হোয়াইটনিং ফিল্টার ব্যবহার করে দাঁত সাদা করে ফেলেন।
পাতিলেবুর রসপাতিলেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই রস আর লবণ একসঙ্গে মিশিয়ে নিয়ে দাঁত মাজলে সহজেই দাঁত সাদা হবে। এ ছাড়া দাঁত ঘষতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর খোসা। এতেও দাঁতের হলদে ভাব দূর করা সম্ভব।

শুধু লেবু নয়, লবণও বেশ ভালো কাজ করে দাঁত পরিষ্কার করতে। এ জন্য দাঁত মাজার পর হাতের আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে তা দাঁতে ঘষে দিন। এতে দাঁতের গোড়া হবে শক্ত ও মজবুত। সঙ্গে ফিরবে দাঁতের সাদা রং-ও। কমলালেবুর খোসাও এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন।বেকিং সোডা

দাঁত সাদা করার আরো একটি কার্যকর উপাদান বেকিং সোডা। বেকিং সোডা দাঁত মাজার সময়ে টুথপেস্টের ওপর নিয়ে নিন সামান্য পরিমাণে। সপ্তাহে এক বা দুই বার এটি ব্যবহার করুন। বেকিং সোডা দাঁতের ওপর হলুদ আস্তরণ সরাতে সাহায্য করে। এতে আপনি পাবেন প্রাকৃতিক সাদা রং।

স্ট্রবেরি 

স্ট্রবেরি শুধু খেতেই যে সুস্বাদু তা কিন্তু নয়। দাঁতের যত্ন নিতেও সাহায্য করে এই ফল। দাঁতের যত্নে স্ট্রবেরি থেঁতো করে ব্রাশ দিয়ে দাঁতে লাগান। এরপর উষ্ণ গরম পানি দিয়ে কুলকুচি করুন। দেখবেন কয়েকদিনের ব্যবহারেই পাবেন মুক্তার মত সাদা ঝকঝকে দাঁত।

নারকেল তেল 

নারকেল তেলও এই সমস্যা মেটাতে সক্ষম। এ জন্য মাউথওয়াশের মতো মুখে নিয়ে ভালো করে কুলকুচি করে নিন। নিশ্চিত করুন, মুখের সব পেশি যাতে সমানেভাবে যুক্ত থাকে। এভাবে দুই তিন মিনিট কুলকুচি করে তেল ফেলে দিন। নারকেল তেলের ব্যবহারে দাঁত ঝকঝকে হবে, পাশাপাশি দাঁতের স্বাস্থ্যও ভালো থাকবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com