সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যেভাবে ডিম খেলে কমবে ওজন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
যেভাবে ডিম খেলে কমবে ওজন
যেভাবে ডিম খেলে কমবে ওজন
সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। অনেকেই সকালের নাশতায় ডিম সেদ্ধ কিংবা পোচ অথবা অমলেট খান। তবে বয়স খানিকটা বাড়লে ডিম খেতে অনেকেই ভয় পান। বিশেষ করে কোলেস্টেরল ও হার্টের সমস্যায় ডিম খাওয়া উচিত কি না, এই নিয়ে দ্বিধার শেষ নেই।

ডিমের গুণাগুণ

ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। হিসেব অনুযায়ী, একটি ডিম থেকেই প্রায় ৬ গ্রাম প্রোটিন মেলে। তাই দেহে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটানোর কাজে ডিমের জুড়ি মেলা ভার।

এই সস্তায় পুষ্টিকর খাবার নিঃসন্দেহে ভিটামিন এ, ডি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত উপকারী কিছু ভিটামিন ও খনিজের ভাণ্ডার।যেভাবে ডিম খাবেন

ডিম শরীরের জন্য কতটা উপকারী তা নির্ভর করছে কীভাবে খাচ্ছেন, তার ওপর। যদি ক্যালরি কম রেখে ওজন নিয়ন্ত্রণ করতে চান, তাহলে পাতে রাখুন সেদ্ধ ডিম। চিকিৎসকদের মতে, ভাজা ডিম অর্থাৎ অমলেট বা পোচের তুলনায় সেদ্ধ ডিমই শরীরের পক্ষে বেশি উপকারী।

অমলেটের খাদ্যগুণও সেদ্ধ ডিমের মতো প্রায় একই। বরং অমলেটে নানান সবজি, মাশরুম কিংবা চিকেন যোগ করে পুষ্টিগুণ বাড়ানো যায়। তবে অতিরিক্ত তেল বা চিজ দিলে বাড়ে ক্যালরি।

সতর্কতা

ডায়াবেটিস, কোলেস্টেরল বা হাই প্রেশার থাকলে প্রতিদিন অমলেট খাওয়া ঠিক হবে না। এমনকী ওজন স্বাভাবিকের থেকে বেশি থাকলেও এই খাবার এড়িয়ে চলুন। তবে চাইলে মাঝেমধ্যে বেশ কিছু সবজি সহযোগে অল্প তেলে অমলেট বানিয়ে খেতেই পারেন। তবে তেলে ভেজে ডিম খাওয়ার চেয়ে কড়াইয়ে তেল মাখিয়ে পোচ করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com