সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এশিয়া কার্পের মহড়া

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশ কখনও ট্রফির স্বাদ পায়নি। ২০১২ সালে ওয়ানডে সংস্করণের আসরে ও ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে ফাইনাল খেলাই তাদের সেরা সাফল্য। দুটিই ছিল দেশের মাঠে।এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এই সংস্করণের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান তো বটেই, আফগানিস্তানও বাংলাদেশের ওপরে।২০ ওভারের এশিয়া কাপ সবশেষ হয়েছিল ২০২২ সালে। সংযুক্ত আরব আমিরাতে সেবার শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ থেকেই বিদায় নেয় বাংলাদেশ। এবার তাই নতুন চ্যালেঞ্জ নিয়েই এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।তার আগে এশিয়া কাপের আগে প্রস্তুতি মিশন নয়নাভিরাম সিলেটে। ২৬ আগস্ট ডাচ ক্রিকেটাররা ঢাকায় পা রাখবেন। তার আগেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা তাঁবু গাড়বেন সিলেটে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে লিটন, মিরাজ, তাসকিনরা যাবেন সিলেটে। আজ থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। ঢাকায় ফিটনেস এবং তিনদিনের স্কিল ট্রেনিংয়ে ছিলেন ক্রিকেটাররা। সিলেটে শুরু হবে আসল প্রস্তুতি।নেদারল্যান্ডসকে তিন টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আতিথেয়তা দেওয়ার পর বাংলাদেশ আগামী মাসে খেলতে যাবে এশিয়া কাপে। দুই প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় দলের বিশেষায়িত ক্যাম্প চলছে। শুরুর দিকে এক সপ্তাহ শুধু ফিটনেস ট্রেনিং করেছেন তারা। রানিং, টাইমিং রানিং, জিম সেশন, বিশেষ কিছু অ্যাক্রোবেটিক ওয়ার্ক করেছেন ক্রিকেটাররা।মিরপুরের উইকেট অনুশীলনের জন্য আদর্শ না হওয়াতেই সিলেটকে বেছে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সঙ্গে নেদারল্যান্ডসের সঙ্গে তিনটি ম্যাচ সেখানেই খেলবে বলে আগেভাগেই চলে যাচ্ছে দল। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।নেদারল্যান্ডসের বিপক্ষে এখনও দল বাছাই করেনি বাংলাদেশ। এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড থেকেই দল বাছাই হবে। প্রিলিমিনারি স্কোয়াড থেকে একাধিক ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থাকবেন। কারা থাকবেন, কারা থাকবেন না তা অনেকটাই পরিস্কার।তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। তারা অস্ট্রেলিয়ায় চারদিনের একটি ম্যাচ খেলবেন। সেখান থেকে দেশে ফিরে স্কোয়াডে যোগ দেবেন নাঈম শেখ, নুরুল হাসান সোহান।

এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াড :
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফ উদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com