সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাশমিকা: গৌরব অর্জনের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষের মুখে হাসি ফোটানো

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
Rashmika
Rashmika

বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দনা ‘‘অ্যানিম্যাল’’ এবং ‘‘পুষ্পা ২: দ্যা রুল’’-এর মতো সিনেমার মাধ্যমে বিনোদন জগতে আলাদাভাবে নজর কেড়েছেন, প্রকৃত অর্থেই হয়ে ওঠেছেন সুপারস্টার। কিন্তু এটা নিয়ে তাকে কখনও অহংকার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায়নি। এত সাফল্যের পরও অভিনেত্রী নম্র ভাবে সকলের সঙ্গে কীভাবে আচরণ করেন- এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন রাশমিকা। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সাক্ষাৎকারে রাশমিকা তার সিনেমার পর পর সাফল্য সত্ত্বেও যে নম্র থাকতে বিশ্বাসী সে কথাই ভাগ করে নিয়েছেন। ভারতের কন্নড় থেকে তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠা রাশমিকা অনেকটা পথ পাড়ি দিয়েছেন এই জায়গায় পৌঁছাতে। সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, গৌরব অর্জনের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। তিনি আরও জানান যে, তিনি যাই অর্জন করুন না কেন তিনি তার শিকড়কে কখনই ভুলে যাবেন না।

তিনি বলেন, ‘‘সৌভাগ্যবশত নম্রতার জন্য আমার বাড়তি কোনো প্রচেষ্টার প্রয়োজন পড়ে না। আমরা যে সমস্ত জিনিস চাই, আমরা যা উপভোগ করি, এই সমস্ত বিলাসিতা এই মুহুর্তে আছে তো পর মুহূর্তে নেই। আর এই চেতনাটা আমাকে শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।’’

তিনি আরও বলেন, ‘‘আমার জীবনে সঠিক মানুষ ওরাই, যারা আমাকে আমার শিকড়ের সঙ্গে জুড়ে রেখেছে। তাই ওরাও আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সত্যিই সাহায্য করে। এরাই সব সময় আমাকে ভালোবাসতে শেখান।”

রাশমিকার ক্যারিয়ার সম্পর্কে

রাশমিকার শেষ দুটি সিনেমা ব্যাপক হিট ছিল। একটি হলো ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা “অ্যানিম্যাল”। সেখানে তাকে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল। আর একটি সিনেমা হলো সুকুমার পরিচালিত ছবি ‘‘পুষ্পা ২: দ্যা রুল’’। ২০২৪ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে তিনি আল্লু আর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন। দুটি সিনেমাতেই নায়িকার অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com