সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জয়ের জন্য নামছে বাংলাদেশ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
ক্রীড়া প্রতিবেদক : ঢাকার ক্যাম্পে নিয়মিত সকাল ৬টায় অনুশীলন করে থাকে বাংলাদেশ নারী ফুটবল দল। পূর্ব আকাশে ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই ঘুম থেকে উঠতে হয় আফঈদা খন্দকারদের। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে গিয়েও চর্চায় কোনো পরিবর্তন আনেননি কোচ পিটার বাটলার। ম্যাচের আগের দিন পর্যন্তও সকালে অনুশীলন করিয়েছেন শিষ্যদের। তাতে সেরা প্রস্তুতি নিয়েই আজ স্বাগতিক লাওসের বিপক্ষে বাছাই মিশন শুরু করছে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। গতকাল সংবাদ সম্মেলনে এসে ম্যাচ জয়ের লক্ষ্যের পাশাপাশি ছাপ রেখে যাওয়ার মতো ফুটবল খেলার আশা ব্যক্ত করেছেন পিটার বাটলার, ‘আমাদের লক্ষ্য, প্রতিটা খেলায় ছাপ রেখে যাওয়া। আমাদের মেয়েরা কতটা ভালো, সেটা যেন প্রতিপক্ষ বুঝতে পারে।মেয়েরা ভালো ফুটবল খেলতে প্রস্তুত আছে। সবাই আত্মবিশ্বাসী। পেশাদারি বজায় রেখে আমরা গত কিছুদিন ভালো প্রস্তুতি নিয়েছি। অবশ্যই আমরা তিন পয়েন্ট চাই। কেননা এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেরা সাফল্যের জন্যই এসেছি আমরা।’ ঢাকা ছাড়ার আগে টানা খেলার ক্লান্তির কথা জানিয়েছিলেন বাটলার। সিনিয়র দলের এশিয়ান কাপ বাছাইয়ের পর লাওসে যাওয়া এই দলই ঢাকায় খেলেছে সাফের টুর্নামেন্ট। মায়ানমারে খেলা সিনিয়র দলের ৯ জন আছে যুবদলেও। তাই এক মাসের ব্যবধানে তিন-তিনটি টুর্নামেন্ট খেলতে হচ্ছে আফঈদা-স্বপ্নাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে। সঙ্গে ভ্রমণের ক্লান্তি তো আছেই। সেটা মাথায় রেখে মেয়েদের প্রস্তুত করেছেন বাটলার, ‘ক্লান্তি চলে আসাটা খুব স্বাভাবিক। টানা খেলার মধ্যে আছে মেয়েরা। একটার পর একটা টুর্নামেন্ট যাচ্ছে। কিভাবে ওদের সতেজ রাখা যায় সেই পরিকল্পনা করতে হয়েছে আমাকে। আগামীকাল (আজ) হয়তো দেখতে পারবেন মেয়েরা কোন অবস্থায় আছে।’ ফিফা র্যাংকিংয়ে লাওস সিনিয়র নারী দলের অবস্থান ১০৭তম। আর বাংলাদেশ আছে ১২৮-এ। তবে শক্তি-সামর্থ্যে দুই দলের মধ্যে তেমন ফারাক নেই। দেশটির জাতীয় স্টেডিয়ামে উপভোগ্য ম্যাচের আশা করছেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার, ‘এখানে আমরা জিততে এসেছি। কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে চাই। যদিও লাওস তাদের ঘরের মাঠে খেলবে। নিজেদের দর্শক থাকবে। এটাকে আমরা চাপ হিসেবে নিচ্ছি না। আশা করছি, ভালো একটি ম্যাচ হবে।’ লাওস ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে তিমুর লেস্তে ও দক্ষিণ কোরিয়া। আট গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে সেরা তিন রানার্স আপ মূল পর্বে খেলবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে অন্তত দুটি ম্যাচ জিততেই হবে। পাশাপাশি গ্রুপের সবচেয়ে শক্তিশালী কোরিয়ার কাছে হারের ব্যবধান যতটা কমানো যায়। তাতে মিলে যেতে পারে মূল পর্বের টিকিটও। তবে এই সম্ভাবনার সলতেয় আগুন জ্বালাতে আজ লাওসকে হারিয়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের মেয়েদের সামনে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com