সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতীয় বক্সিংয়ের সেরারাই চ্যাম্পিয়ন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। মঙ্গলবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরুষ ও নারী সেমিফাইনাল। নারী বিভাগে ৪৮ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর জান্নাতুল ফেরদৌস ও আনসারের তানজিলা, ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন ও আনসারের রহিমা, ৫২ কেজিতে যুক্তরাষ্ট্র প্রবাসী ও নরসিংদীর গুডউইল ক্লাবের জিনাত ফেরদৌস ও আনসারের আফরা খন্দকার ফাইনাল নিশ্চিত করেন।৫৪ কেজিতে সেনাবাহিনীর সীমা ও আনসারের অইকেরা আক্তার, ৫৭ কেজিতে আনসারের শামীমা আক্তার ও সেনাবাহিনীর বৃষ্টি খাতুন এবং ৬০ কেজি ওজন শ্রেণিতে আনসারের সাকি আক্তার ও সেনাবাহিনীর নৌশিন তাসনিম ফাইনালে উঠেছেন। পুরুষদের সেমিফাইনালে ৪৮ কেজিতে সেনাবাহিনীর অনিক হাওলাদার ও আনসারের লিমন, ৫১ কেজিতে রাজশাহীর রাসেল কবির ও সেনাবাহিনীর আরিফুল ইসলাম, ৫৪ কেজিতে আনসারের উৎসব আহমেদ ও সেনাবাহিনীর রাকিব হোসেন এবং ৫৭ কেজিতে সেনাবাহিনীর রুহিন রেজা ফাইনাল নিশ্চিত করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com