সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ, দিলেন পুরস্কার

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
সাইফ
সাইফ

ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। ঘটনার সময় বাড়িতে কোনো গাড়ি প্রস্তুত না থাকায় অটোরিকশায় চড়ে স্থানীয় লীলাবতী হাসপাতালে যান।

ঘটনটি ঘটে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে। ওই দিন বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন অটোচালক ভজন সিং রানা। পথে হঠাৎ দেখেন, সামনে এক নারী “রিকশা রিকশা” বলে চিৎকার করছেন। কাছাকাছি যাওয়ার পর আরও কয়েকজনের ডাক শুনতে পান তিনি।

ডাকাডাকি শুনে ইউ টার্ন করে দরজার সামনে গিয়ে অটো থামান। তখন রক্তে ভেসে যাচ্ছে সাইফ আলী খানের সাদা কুর্তা। অটোতে উঠে নিজের পরিচয় দিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অভিনেতা। অটোচালক ভজন সিং রানা যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান কাছের লীলাবতী হাসপাতালে। এমনকি তিনি কোনো ভাড়াও চাননি। এ জন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পুরস্কার পাওয়ার পর সাইফের কাছ থেকেও পুরস্কার পেলেন এই অটোচলাক। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন সেই অটোচালক। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন সাইফ, বাড়ি ফেরার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক দেরিতেই ঢোকেন ভজন। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে রয়েছেন সাইফ। ভজনের কথায়, “যখন অভিনেতার কক্ষে ঢুকলাম দেখলাম, উনার মা-সহ পুরো পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সকলেই। আমাকে ডেকেছেন, ভালো লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি উনার জন্য আগেও প্রার্থনা করেছি, এখনও তা-ই করব।’’ তবে শুধু সাক্ষাৎ নয়, ভজনকে আর্থিক সাহায্যও করেন সাইফ।

সুস্থ হতেই ভজনকে ডেকে ধন্যবাদ জানিয়ে সাইফ বলেন, ‘‘সেই রাতে সময় মতো আপনি পৌঁছে দিয়েছেন অনেক ধন্যবাদ।’’

সাক্ষাতের পর প্রশ্ন করা হলে অটোচালক বলেন, ‘‘টাকা পয়সার বিষয়ে কিছু জানি না, আমি সে দিনও কিছু চাইনি, আজও কিছু চাইব না। দিলেও ভাল, না দিলেও আক্ষেপ নেই।’’ তবে সূত্রের খবর, সাইফ আলি সে রাতের কথা মাথায় রেখে ৫০ হাজার রুপি পুরস্কার মূল্য তুলে দেন অটোচালক ভজনের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ১১ হাজার রুপি পুরস্কার পেয়েছেন ভজন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com