সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এমবাপ্পের জন্য রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

অনলাইন ডেস্ক
  • আপডেট: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে
Promi News BD

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে পেতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের ক্লাবটি পিএসজিকে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফরাসি ক্লাবটি।

ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী গ্রীষ্মে এমবাপ্পের চুক্তি শেষ হবে। ২২ বছর বয়সী এ তারকা চুক্তি নবায়ন করবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন। তবে পিএসজি আশায় আছে, লিওনেল মেসির চুক্তিতে এমবাপ্পের মন গলতেও পারে। মাঠে নেমে যদি দুই তারকার রয়াসন জমে যায় তা হলে নিশ্চিতভাবেই এমবাপ্পে সিদ্ধান্ত পাল্টাবেন। তবে এসব নিয়ে দুই ক্লাবের কেউই মুখ খুলছে না।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাবি করছে। রিয়াল মাদ্রিদ এখনো তাদের ফিরতি কোনো প্রস্তাব দেয়নি। মৌসুমের ট্রান্সফার উইন্ডো শেষ হচ্ছে ৩১ আগস্ট। রিয়াল মাদ্রিদের বিশ্বাস এর আগেই পিএসজি তাদের সঙ্গে এমবাপ্পের চুক্তি পাকাপাকি করবে।

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেনটিনো পেরেজ দীর্ঘদিন ধরে এমবাপ্পেকে দলে ভেড়াতে চাইছে। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ার পর পেরেজের নজর ছিল এমবাপ্পের দিকে। কিন্তু পিএসজি বারবার তার চুক্তি নবায়ন করায় এমবাপ্পের ফরাসি ক্লাবটি ছাড়া হচ্ছিল না।

এবারের চুক্তি না হলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপজয়ী তারকা। তখন তাকে পেতে সমস্যা হওয়ার কথা না রিয়ালের। ততদিন পর্যন্ত রিয়াল অপেক্ষা করবে নাকি এবারের ট্রান্সফার উইন্ডোতে দুই পক্ষ সমঝোতায় আসবে সেটিই দেখার।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com