সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশের ভরসা সেই নেপাল

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ইউরোপ এবং ভিয়েতনামে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সে আশা পূরণ হয়নি। বরং নেপালই ভরসা হয়ে দাঁড়াল বাফুফের জন্য। সবার আগে অল-নেপাল ফুটবল এসোসিয়েশন (আনফা) ৭ জুলাই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল, সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ কাঠমান্ডুতে দুটি ম্যাচ খেলবে। তবে বাফুফে ছিল নীরব। মাঝে ভিয়েতনাম নিয়ে কাজ হলেও অবশেষে নেপালের বিপক্ষেই খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দুটি ম্যাচ খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বাফুফে ২৯ মে জাতীয় দল কমিটির সভায় সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ দলকে ইউরোপের কোনও দলের সঙ্গে খেলানোর পরিকল্পনার কথা বলেছিল। তারা ইউরোপ, আফ্রিকা, এশিয়ার ২৭টি দেশের সঙ্গে যোগাযোগও করে। ইউরোপ ও আফ্রিকার দেশগুলো ওই সময়ে বিশ্বকাপ বাছাইয়ের খেলা থাকায় অপারগতা জানায়। ফাঁকে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট খেলতে প্রাথমিকভাবে সম্মত থাকলেও পরবর্তীতে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন সেই পরিকল্পনা পরিবর্তন করলে আবার পরিস্থিতি পাল্টে যায়।
বাফুফে ১৮ জুন নেপালের সঙ্গে খেলার আমন্ত্রণ পাঠায়। দুই পক্ষের মধ্যে আলোচনার পর ২ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ দুই ম্যাচ খেলার সম্মতি দেয়। নেপাল ম্যাচ খেলার সম্মতি দেওয়ার পর ভিয়েতনাম ১১ জুলাই বাফুফেকে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়। তখন সংকটে পড়ে বাফুফে। ৯ অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার আগে শক্তিশালী ভিয়েতনামের সঙ্গে খেলার জন্য এগোয় তারা। নেপালের সঙ্গে সূচি চূড়ান্ত হওয়ায় তারা চেষ্টা করেছিল কম্বোডিয়াকে নেপালে এনে খেলানোর ব্যবস্থা করতে। তবে কম্বোডিয়া কাঠমান্ডুতে যেতে আগ্রহী না হওয়ায় বাফুফে আর ভিয়েতনামের সঙ্গে খেলার বিষয়টি এগোতে পারেনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com