সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
mustafizur-rahman
mustafizur-rahman

নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

দিল্লি ক্যাপিটালসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তারা। সর্বশেষ এই দলের হয়ে আইপিএল খেলেছেন তিনি।

আইপিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজারদরে তা চার কোটি টাকার কাছাকাছি ছিল।

সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। আইপিএলের নিয়ম অনুযায়ী, পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।

এর আগে আইপিএলে একাধিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের। এখন পর্যন্ত সাতটি মৌসুমে খেলেছেন তিনি। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।

এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনাকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার পর আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com