সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তরমুজ খাওয়ার পর পানি পান করলে কী হয়?

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
তরমুজ
তরমুজ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। অস্থির হয়ে ওঠেছে জনজীবন। এই গরমে একটু স্বস্তি এনে দিতে পারে মৌসুমি ফল তরমুজ। দিনভর এই তীব্র তাপদাহ থেকে বাঁচতে প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। অনেকেই তরমুজ খাওয়ার পর পানি পান করেন। এতে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

হজমে সমস্যা

পরিমিত তরমুজ খেলে তা পাকস্থলীর জন্য বেশ উপকারী। কিন্তু আপনি যদি তরমুজ খাওয়ার পরপরই পানি খেয়ে থাকেন তখন তা হজমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ফল ও পানির সংমিশ্রণ আমাদের শরীরের তাপমাত্রায় ভারসাম্য নষ্ট করে দিতে পারে। সেখান থেকে পেটে ব্যথা, গ্যাস, বদহজম এবং এ জাতীয় আরও সমস্যা দেখা দিতে পারে।

শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে শরীরে বাড়তি তাপ তৈরি করে। এদিকে বাইরেও ভীষণ গরম আবহাওয়া। তার সঙ্গে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তৈরি হতে পারে পানিশূন্যতার। তাই পছন্দের ফল তরমুজ খাওয়ার পর অন্তত আধাঘণ্টা বিরতি নিয়ে তবেই পানি পান করা উচিত।

বমি হতে পারে

আপনি যদি তরমুজ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পানি পান করেন তবে দেখা দিতে পারে বমির মতো সমস্যাও। কারণ এটি পেটে বাড়তি গ্যাস তৈরি করে যার ফলে বমি হয়। এই সমস্যা থামানোর জন্য আদা ও পুদিনার চা খেতে পারেন। এরপরও না থামলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

পেট ফাঁপা

তরমুজ খাওয়ার পরপরই পানি পান করলে তা পেট ফাঁপার কারণ হতে পারে। যে কারণে আপনার পেট ফুলে যেতে পারে এবং সেখান থেকে শুরু হতে পারে অস্বস্তি। এ ধরনের সমস্যা দেখা দিলে আদা চিবিয়ে খান খান। আদায় থাকা বিশেষ গুণাবলী পেট ফাঁপা দূর করবে এবং পেটে আরাম প্রদান করবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com