সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হাসান (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হাসান ওই গ্রামের জামাত আলীর ছেলে। চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আইরমারী নতুনপাড়া আয়মনা মাদবর উচ্চবিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানের বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেয়। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার পরীক্ষা করতে যান পারভেজ। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com