ঢাকার দোহার উপজেলায় ফুটবল খেলা শেষে পানিতে ডুবে বিশাল ঘোষ (১৬) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।ঢাকার দোহার উপজেলায় ফুটবল খেলা শেষে পানিতে ডুবে বিশাল ঘোষ (১৬) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শামীম রেজা রাজু (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জের সদাশিবপুর টিকোষ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুই বন্ধুকে নিয়ে শিবগঞ্জে পাগলা নদীর কানসাট ব্রিজের কাছে গোসলে নামেন রাজু। এক পর্যায়ে তলিয়ে গেলে বন্ধুরা ফায়ার সার্ভিসে খবর দেয়।ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাজুকে নদী থেকে মৃত উদ্ধার করে।