সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনে কাটায় দাদী নাতনির মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে রেল পুলিশ।

নিহতরা হলেন—কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি চাঁদনী (১৪)।

স্বজনরা জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, জোসনা বেগম ও তার নাতনি চাঁদনী শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশরেলওয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com