সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে ননাই বিবি (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ননাই বিবি উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

মৃতের স্বামী আবুল কাশেম জানান, সকালে ঘর থেকে বের হয়ে ননাই বিবি বাড়ির সামনে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থেকে ছিঁড়ে নিচে পড়ে থাকা বৈদ্যুতিক তার দেখতে পান। পরে তারটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারটি দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। সময়মতো সেটি অপসারণ বা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

খবর পেয়ে পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন নিয়মিত তদারকি এবং ছিঁড়ে পড়া তারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com