সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ঘনকুয়াশায় ট্রাকচাপায় সেনাবাহিনীর এক পরিচ্ছন্নতা কর্মী নিহত ও অপর দুজন আহত হয়েছেন। গত বুধবার রাত ৪টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি দপদপিয়া ইউনিয়ন কলেজের সম্মুখের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকী মোল্লা সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী। তিনি লেবুখালী সেনানিবাসে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত অপর দুজন হলেন সেনাবাহিনীর পরিচ্ছন্নতা কর্মী আরিফুল ইসলাম ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক বাবু হাওলাদার। চালক বাবু হাওলাদার লেবুখালী এলাকার সালাম হাওলাদারের ছেলে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঘনকুয়াশায় বাস, ট্রাক ও কার্গোসহ ৫টি যানবাহনের সংঘর্ষে কার্গো চালক নিহত হয়েছেন এবং কমপক্ষে আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কের ওপর কবলিত বাসগুলো পড়ে থাকায় প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় আলী রাজ (২২) নামে স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যান চালকের মৃত্যু হয়। নিহত আলী রাজ কুষ্টিয়া জেলার টগরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। তবে কার্গোভ্যান চালক হিসেবে বর্তমানে ঢাকার দক্ষিণ সিটি সূত্রাপুরের গেণ্ডারিয়া এলাকায় বসবাস করতেন।

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সড়কে সিটকে পড়ে বাসের চাপায় ভ্যানের এক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌনে ৯টার দিকে আক্কেলপুর পৌরশহরের রূপনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন আসলাম সরদার (৫৫)। তিনি আক্কেলপুর পৌরশহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) : চট্টগ্রামের ফটিকছড়িতে বালুবোঝাই ট্রলি গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে তানিয়া আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আহতরা হলেনÑ নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহমদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com