সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. আশরাদুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আশরাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদে। 

আশরাদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা ট্রেন যাত্রী মো. ইউসুফ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জগামী চলন্ত্ম ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবসত নিচে পড়ে গুরম্নতর আহত হয় আশরাদুল। তার শরীর রক্তে ভেসে যায়। কেউ এগিয়ে আসছিল না।

পরে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় মারা যায়। তিনি আরও বলেন, খবর পেয়ে আহরাদুলের বাবা মা ঢাকা মেডিক্যালে এসেছেন। দুই ভাইয়রে মধ্যে আশরাদুল বড়। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com