বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে গাজরের ৩ ফেসপ্যাক

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শীতে ঠিকভাবে যত্ন না নিলে ত্বকে র‌্যাশ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। ত্বকের কোলাজেন কমে যায়। এতে বলিরেখা, দাগছোপ বেড়ে যায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে গাজরের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

কেন গাজরের ফেসপ্যাক ব্যবহার করবেন? 
গাজরে বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে। বিটা-ক্যারোটিন শরীরে প্রবেশ করে  ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। আর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই দুই উপাদান একসঙ্গে মিলে ত্বকের প্রদাহ রোধ করে এবং কোষকে সুরক্ষিত রাখে। এমনকি ইউভি রশ্মির হাত থেকেও ত্বককে সুরক্ষিত রাখে। ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

ঘরেই বানান গাজরের ফেসপ্যাক

গাজর ও মধুর প্যাক 
একটি গাজর ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিন। গাজরের পেস্টের সঙ্গে ১ চামচ মধু মেশান। এই ফেসপ্যাকটি মুখ ও গলায় লাগিয়ে মিনিট দশেক রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং উজ্জ্বলতা বাড়াবে। এই শীতে শুষ্ক ত্বকের যত্নে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এটি সপ্তাহে ২দিন ব্যবহার করলে উপকার পাবেন।

টকদই ও গাজরের ফেসপ্যাক
গাজরের পেস্ট থেকে রস ছেঁকে নিন। ২-৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে শসার রস এবং ১ চামচ টকদই মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ভালো করে মিশিয়ে ত্বকে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বক এক্সফোলিয়েশনের কাজও করবে। এই প্যাক ত্বক থেকে মৃত কোষের স্তর এবং ময়লা দূর করবে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।

গাজর ও বেসনের প্যাক
গাজর পেস্টের সঙ্গে ১ চামচ দুধ এবং ২ চামচ বেসন মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে নিন।  মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বক থেকে তেল-ময়লা দূর করবে। পাশাপাশি ট্যানের হাত থেকেও মুক্তি দেবে। তৈলাক্ত ত্বকের অধিকারীরা এ প্যাক ব্যবহার করতে পারেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com