বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা কবে, জানালেন বিজিএমইএ সভাপতি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিন।’

খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা হবে উল্লেখ করে মাহমুদ হাসান খান সেই সময় পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান।

এর আগে, সন্ধ্যা ৬টায় বিজিএমইএ নেতারা গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে বৈঠকে বসেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com