গতকাল শনিবার ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত চত্বরে কবিতাটি আবৃত্তি করেন স্বয়ং কবি মতেন্দ্র মানখিন। কবিতাটির বাংলা অনুবাদও করেছেন গারো জনগোষ্ঠীর এই প্রথিতযশা কবি।
শুধু মান্দি ভাষাই নয়, বাংলাসহ আরো ১৪টি ভাষার কবিতা পাঠ ও আবৃত্তি করেন বিভিন্ন ভাষাভাষী কবি ও আবৃত্তিকাররা।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী কবি ও নাগরিকরা নিজ নিজ ভাষার কবিতা পাঠ করেন। সেই সঙ্গে বাংলা অনুবাদ পাঠ ও বাংলা কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পীরা।
অনুষ্ঠানের সঞ্চালক মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম ভাষা আন্দোলনসহ বাংলাদেশের মুক্তিসংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর দীর্ঘ ২০ বছর ধরে এই অনুষ্ঠান করে আসছে। সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ছোট পরিসর থেকে শুরু হয়েছিল অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বাংলাসহ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মাতৃভাষায় কবিতা পাঠ করা হয়। বিভিন্ন জনগোষ্ঠীর মাতৃভাষার কবিতাগুলোর বাংলা অনুবাদও পাঠ করা হয়।
গতকাল অনুষ্ঠানে ১৫টি ভাষায় কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিশিল্পীরা।