কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নুরুল আমিন (৩০)। তিনি উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মীর আহমেদের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও তার ছোট ভাই সরওয়ার আলম দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে পাহাড় কাটতে গেলে ডাম্পারের শ্রমিক নুরুল আমিন মাটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, ‘হেলাল সিন্ডিকেটের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে বন বিভাগে।