বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার সকালে কুতুবদিয়া সাগর চ্যানেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার মাছ ধরার সময় ফিশিং ট্রলারটি ডুবে যায়।








