সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে, নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া কুমিল্লা, নীলফামারী ও মাদারীপুরে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও তিনজন। প্রতিনিধিদের খবর- ঝিনাইদহ : শনিবার রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরোনো ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্তলেই ট্রাকের চালক পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের সোহেল শেখ (২৭) ও হেলপার মুবারক হোসেন (২০) নিহত হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গতকাল তাদের লাশ উদ্ধার করে। কুমিল্লা : চান্দিনায় গতকাল ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে।  হারুনুর রশিদ দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়ার আবদুল ওহাব মিয়ার ছেলে। নীলফামারী : কিশোরগঞ্জে ট্রাক্টরের নিচে পড়ে মারা গেছেন লিমন ইসলাম (২৪) নামে এক যুবক। গতকাল দুপুরে উপজেলার খোলাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর : সদর উপজেলার সমাদ্দার এলাকায় গতকাল সকালে  গাড়িচাপায় সুমন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com