সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরসহ নিহত ৩

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরেরা হলো উপজেলার কালিদাস গ্রামের পানাউল্লাহপাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালাপাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার প্রবাসী আবদুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। লিখন ও আবির বন্ধু। তারা কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। আর সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, একটি মোটরসাইকেল চালাচ্ছিল আবির হোসেন এবং অন্যটি চালাচ্ছিলেন সাব্বির হাসান। নিহত আবির ও লিখন একই মোটরসাইকেলে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, আজ সন্ধ্যার দিকে বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন আহমেদ ও সাব্বির হাসানের মৃত্যু হয়।

কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল প্রথম আলোকে বলেন, লিখন ও আবির তাঁর প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত সাব্বির তাঁর প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। কাকতালীয়ভাবে তিনজনেরই বাড়ি একই গ্রামে।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুটি মরদেহ থানায় আনা হয়েছে। অপর একটি মরদেহ ঢাকা থেকে সখীপুরে আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com