বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণমাধ্যমের স্বাধীনতা ‘খর্ব করার চেষ্টায়’ বিএনপির উদ্বেগ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

শের গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপরারি বাংলাদেশ’শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম।

বিএনপির মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আজ একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে… যেটা হচ্ছে, সংবাপত্রের ওপর আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত। যার জন্যে আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় আসার পরে তিনি প্রথম সংবাদপত্রকে মুক্ত করেছিলেন।… সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময়ে, বিএনপির সময়ে, এটা হচ্ছে বাস্তবতা।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে যখন দেখছি, কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত ও ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনোমতেই সচেতন ও দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাব, অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন।’

এ ধরনের কর্মকাণ্ড থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব কিছু একসঙ্গে করে ফেলা সম্ভব নয়। একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্ত সমস্যার সমাধান করতে।… তার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

‘তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপরারি বাংলাদেশ’বইটি লিখেছেন সাংবাদিক জয়নুল আবেদীন। বইটি প্রকাশ করেছে নিউইয়র্কের ‘উড ব্রিজ’।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com