সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রিয়ংবদা নই

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আমি সত্যংবদা, স্বচ্ছংবদা, প্রিয়ংবদা তো নই;

তুমি প্রিয় হলে কখনো সখনো প্রিয়ংবদাও হই!

আমার নৃত্যে নতুন ছন্দ,

আমার কণ্ঠে ভিন্ন সুর;

আমি গানে করি প্রতিবাদ, করি কবিতায় ভাঙচুর!

সরস্বতীর ধ্রুবজ্যোতি আমি, সুতীক্ষè তরবারি;

তবে খুলে দিই মুখোশ তোমার যত দুষ্কৃতকারী!

আমি শক্তিরূপিনী, সশস্ত্র হই দশভুজা দেবীসম,

যদি অসুরের মতো ক্ষেপে ছুটে আসে আমারই প্রিয়তম!

আমি আঁচলে উড়াই ছায়া,

ভালোবেসে আমি জ্বলে পুড়ে মরে ঝরিয়ে যাই যে মায়া!

আমি নাগকেশরের গন্ধ,

পাবে না খুঁজলে যখন তোমার হৃদয়ের দ্বার বন্ধ!

আমি পোড়া কাটা হাতে অন্নপূর্ণা মায়া আর মমতায়,

আমি প্রেমিকের বুকে ধরা দিই তার প্রণয়ের ক্ষমতায়!

 

মনবাগানের থোকা থোকা ফুল, গোপন কথার ডালি,

রাধা হয়ে আমি তুলে দিই, যদি তুমি হও বনমালী!

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com