মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে এ সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সম্মেলনের উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমইএসের বার্ষিক সম্মেলন চলবে। প্রথম দিনে সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, এমইএসে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।