বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি নবনির্বাচিত ডিইউজে নেতৃত্ব গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও সংবাদকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে আরো সক্রিয় ভূমিকা রাখবে—এমন আশা প্রকাশ করেছেন।

গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, সদস্যদের সর্বসম্মত মতের ভিত্তিতে আপনাদের পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম ও যোগ্য নেতৃত্বের প্রতিফলন। গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম শক্তি।

জাতির কল্যাণ, সত্য প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিবৃতিতে তিনি আরো বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সব সদস্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের প্রতি রইল আমার আন্তরিক দোয়া ও শুভ কামনা। আল্লাহ আপনাদের সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং দায়িত্ব পালনে সফলতা দান করুন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com