বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আসন্ন নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য বৈঠক হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচন এবং যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। গতকাল জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের প্রধান টিমোথি ডাকেটও উপস্থিত ছিলেন।

জামায়াতের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com