বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এই শিশুদের যার যেদিকে সম্ভাবনা আছে, তাকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
গতকাল বুধবার সকালে রাজধানীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের শিক্ষাদান ও পরিচর্যার সামগ্রিক পরিবেশ দেখেন।








