বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে এভারকেয়ার হাসপাতালে বুধবার সন্ধ্যার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ব্রিফ করেন মেডিকেল বোর্ড সদস্য ডা. জাফর ইকবাল।

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল ভবনের নিচতলায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। তাকে সরাসরি খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

 

 

খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাসেবার সার্বিক খোঁজ-খবর নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান প্রধান উপদেষ্টা।

 

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এ সময় কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

 

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি হওয়া কঠিন।

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে গতকাল বিএনপির পক্ষ থেকে সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয়, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com