সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কারাগারে সুস্থ আছেন ইমরান খান

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। কারাগারে ইমরানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গতকাল তিনি ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। এর আগে ইমরানের ছেলে বাবার বেঁচে থাকার প্রমাণ চেয়েছিলেন। উজমার সাক্ষাৎ শেষে সব জল্পনার অবসান ঘটেছে। খবর–ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়, গতকাল কারা কর্তৃপক্ষ উজমাকে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দেয়। উজমা যখন কারাগারে প্রবেশ করেন, বাইরে অবস্থান করছিল বিপুল সংখ্যক পিটিআই সমর্থক। সাক্ষাৎ শেষে তিনি জানান, ইমরান খান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন; তবে তিনি ক্ষুব্ধ এবং অভিযোগ করেছেন যে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।

উজমা আরও জানান, ইমরানকে সারাদিন কক্ষে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য তাকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট ধরে তাদের সাক্ষাৎ চলে। পিটিআই কর্মীরা অভিযোগ করছিলেন, দীর্ঘদিন ধরে তাদের কাউকেই ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, এমনকি পরিবারের সদস্যদের আবেদনও বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও বলেন, ২৭ অক্টোবর থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে কারাগারের ভেতরে ইমরানকে হত্যা করা হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ প্রথম থেকেই এসব দাবি নাকচ করে আসছিল।

এদিকে গতকাল পিটিআই বড় ধরনের বিক্ষোভের ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয় ১৪৪ ধারা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com