বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপি নেতা ফজলুর রহমানকে আদালতে হাজিরের নির্দেশ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচার নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপি নেতা মো. ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রবিবার এই রুল দেন। আদালত অবমাননার দায়ে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে আগামী ৮ ডিসেম্বর তাঁকে তাঁর প্রাতিষ্ঠানিক ও আইনজীবী সনদ নিয়ে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।

শুনানির শুরুতে ফজলুর রহমানের পরিচয় জানতে চান ট্রাইব্যুনাল। তখন প্রসিকিউটর তামীম তাঁর রাজনৈতিক পরিচয় তুলে ধরেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সে পরিচয়ও দেন তামীম।

 

এক পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘উনি কি অ্যাডভোকেট নাকি? ওকালতির সার্টিফিকেট আছে? কোর্ট-কাচারিতে আসছেন কোনো দিন। এলে এমন কথা কোনো দিনও বলতেন না।’ তখন তামীম বলেন, ‘উনি (ফজলুর রহমান) সব সময় একটু বাড়িয়ে বলেন। উনি নাকি ৪৪ বছর ধরে আইন পেশায় রয়েছেন।

’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com