শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।








