বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খালেদা জিয়া এখনো সংকটাপন্ন’

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের প্রায় সব কটি পত্রিকায় তাঁকে নিয়ে প্রধান শিরোনাম করেছে। কালের কণ্ঠের শিরোনাম ‘খালেদা জিয়া এখনো সংকটাপন্ন’।

খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা শুক্রবারের মতো গতকাল শনিবারও সংকটাপন্ন ছিল।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নয়।

তবে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার ব্যাপারে ভিসা ও যোগাযোগ সংক্রান্ত কাজ এগিয়ে রাখা হয়েছে।

গতকাল গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

‘ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান’ যুগান্তরের শিরোনাম। খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে বলা হয়েছে, তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।

দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার খবর নেতাকর্মীদের উদ্বিগ্ন করে তুলেছে। লন্ডনে অবস্থান করলেও ভার্চুয়ালি মা খালেদা জিয়ার শয্যা পাশেই আছেন সন্তান তারেক রহমান। প্রত্যেক মুহূর্তে তিনি মেডিকেল বোর্ড থেকে চিকিৎসার যাবতীয় আয়োজনে নিবিড় যোগাযোগ রাখছেন। স্ত্রী ডা. জোবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য।

এমন অবস্থায় তারেক রহমান কবে দেশে ফিরবেন- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত তুলে ধরেন নেটিজেনরা। তবে তাদের মতামতকে সম্মান জানিয়ে শনিবার ফেসবুক পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি বলেছেন, ‘সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে।’ তবে তিনি আরও বলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com