বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কল্যাণ রাষ্ট্র গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
সম্ভাবনাময়, মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

পোস্টে তিনি জানান, সম্প্রতি ‘উদ্ভাসিত নারী’ শীর্ষক এক মতবিনিময়সভায় তিনি অংশ নেন, যেখানে নারীদের স্বপ্ন, পরিকল্পনা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বে এসব বিষয়ে তাঁর চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা আরো স্পষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

শফিকুর রহমান লেখেন, ‘আল্লাহর ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে নারীদের জন্য একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠায় এই বিস্তারিত পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।’

এই আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াত আমির আশা প্রকাশ করেন যে আগামী দিনে নারীদের সঙ্গে এমন আরো অর্থবহ সংলাপ ও যোগাযোগের সুযোগ তৈরি হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com