বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বন্ধ সাত বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুিবভ্রাট বহু এলাকায়

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে কয়েকটি বিদ্যুৎকেন্দ্রর উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বিভিন্ন স্থানে লোডশেডিং বেড়েছে।

গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়। বিপিডিবির কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের সময় বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট এবং আশুগঞ্জের আরেকটি ৫০ মেগাওয়াট কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রর উপকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু থাকলেও তা পরে বন্ধ হয়ে যায়। কয়েকটি কেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট ও সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট কেন্দ্র।
 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com