বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় – চীন

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
ক্ষমতা ছেড়ে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ঐক্য, স্থিতিশীলতা ও উন্নয়ন অর্জন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়ে প্রশ্ন করেন জনৈক সাংবাদিক। তিনি বলেন, ‘বাংলাদেশের একটি আদালত গতকাল (গত সোমবার) অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর শাসনামলে সংঘটিত সহিংস ঘটনার জন্য মৃত্যুদ  দিয়েছেন। তিনি অবশ্য বলেছেন যে, এটি একটি অনির্বাচিত সরকার পরিচালিত সাজানো বিচার। আরও বলেছেন যে, তিনি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার গ্রহণ করতে ইচ্ছুক। এ ব্যাপারে চীনের প্রতিক্রিয়া কী?’

জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চীন বাংলাদেশের জনগণের সবার সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে। আমরা আন্তরিকভাবে আশা করি, বাংলাদেশ ঐক্য, স্থিতিশীলতা ও উন্নয়ন অর্জন করবে।’

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদ  এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের সাজা দিয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com