বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়ার ওমপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর নিহত হয়েছেন।

 

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় এক পথচারী মাওয়া মুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সামনে পড়ে যায়। সজোরে ধাক্কা খেয়ে ওই পথচারি ঘটনাস্থলেই মারা যান।

 

এর আগে সাড়ে সাতটার দিকে হাঁসাড়া ওমপাড়ায় এক্সপ্রেসওয়ের লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় অন্য এক পথচারী নিহত হন।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।”

 

হাসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, শনিবার রাতে দুটি পৃথক দুর্ঘটনায় দুজন পুরুষ পথচারী নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের নাম পরিচয় জানার জন্য পিবিআইকে খবর পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মাওয়া মুখী লেনে কিছু সময় যান চলাচল ধীরগতি হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঢাকা/রতন/এস

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com