সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

“গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য”

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
বাইরে প্রসারিত বসন্তের খোলা প্রান্তর
ফুল আর ফুলে ছাওয়া সবুজ বন ভুমি
মৃদুমন্দ সমীরন বয়ে চলে রকমারী ফুলের সৌরভ
হৃদয় ছুঁয়ে যায় সরে যায় অকারন বিষাদ ।
কালবৈশাখীর তান্ডব নৃত্যে মেতে উঠে তরু লতা বন ভূমি
জৈষ্ঠের খরতাপে শুকনো দূর্বাঘাষে যেন জলের সিঞ্ঝন
আষাঢ়ে ঢল নেমে আসে মেঘের কোল বেয়ে
বাদল বরিষনে সিক্ত হয় ধরনী, আকাশে পূনির্মার চাঁদ ।
মন ছুটে চলে মায়াবী হরিণীর মত সুখ ও সৌন্দর্যের দেবীর সন্ধানে
দর্পিত পদক্ষেপে এগিয়ে যাওয়া
নীল সাদা আর সবুজের বুক চিরে
কাঁশ বন মারিয়ে ।
নিজ গরবে গরবীনি মা আমার
আদরিনী পা ফেলে হেটে যায়
হেমন্তের প্রাতে নতুন দিনের প্রত্যাশায়
দক্ষিনা বাতাস দোল খায সোনালী ধান ক্ষেত ।
প্রতিক্ষায় থাকা নীরবে
নবান্নের উৎসবে মেতে উঠে
মৃদুমন্দ হিমেল হাওয়ায়
পিঠা পুঁলি আর পায়েসের ঘ্রান ।
উত্তরীয় হাওয়া কাঁপন ধরায়
বৈশা বিলের শীতল জলে
মাছ ধরার উনমত্ত নেশায়
বুঁকের মাঝ খানটায় ।
কুঁয়াশার চাদরে ঢাকা
বন বনানী ফসলের মাঠ
শিশির সিক্ত দূর্বা ঘাস
মায়ের আঁচল যথা ।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com