বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, ক্লাসে ফেরার ঘোষণা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালের কণ্ঠ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনকাঠামো বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তাঁরা।

গতকাল সোমবার সচিবালয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছে।

তাদের প্রতি আস্থা রেখে আমরা আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।’ বৈঠক সূত্র জানায়, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব এরই মধ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর কাছে পাঠানো হয়েছে। বিষয়টি এখন কমিশনের বিবেচনাধীন। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অন্যদিকে, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করার বিষয়ে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে অর্থ বিভাগ তা পর্যালোচনা করবে। আর সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে গতকাল টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে সারা দেশের সব বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
এ বিষয়ে দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বলেন, ‘অর্থ ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে ১১তম গ্রেড দিতে সম্মত হয়েছে। যেহেতু প্রধান শিক্ষকরা দশম গ্রেড পেয়েছেন, তাই সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডকে যুক্তিযুক্ত বলে তাঁরা মনে করেন।’ 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com