সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্ব রেকর্ড

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

প্রায় সবার অলক্ষ্যেই টি–টোয়েন্টি ক্রিকেটে হয়ে গেল এক বিশ্ব রেকর্ড। অস্ট্রিয়ান ব্যাটসম্যান করণবীর সিং গড়েছেন এই ইতিহাস। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন এই ডানহাতি ব্যাটসম্যানের।

চলতি বছর করণবীর এরই মধ্যে করেছেন ১৪৮৮ রান, যা এক বছরে সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের। ২০২১ সালে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান।১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অস্ট্রিয়া ক্রিকেট দল রোমানিয়ায় ৪ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলে। রোমানিয়া সফরের শুরুতে রিজওয়ানের রেকর্ড ভাঙতে করণবীরের দরকার ছিল মাত্র ৮৭ রান।অস্ট্রিয়ান ব্যাটসম্যান করণবীর সিংইউরোপিয়ান ক্রিকেট লিগ

সিরিজের প্রথম ম্যাচেই করণবীর করেন ২৭ বলে ৫৭ রান। দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে ৯০। তাতেই ভাঙেন রিজওয়ানের বিশ্ব রেকর্ড।

পরের দুই ম্যাচেও রান করেন করণবীর। তৃতীয় ম্যাচে ৪৪ বলে ৭৪ রানের পর শেষ ম্যাচে করেছেন ১২ বলে ২৭। তাতে করণবীরের রান এখন দাঁড়িয়েছে ১৪৮৮।

ছক্কার রেকর্ড তো করণবীর গড়েছেন আগেই। চলতি বছরে করণবীর ছক্কা মেরেছেন ১২২টি, এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা সূর্যকুমার যাদবের। ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন সূর্য।রোমানিয়া সিরিজের চতুর্থ ম্যাচে আরও এক কীর্তি গড়েছেন অস্ট্রিয়ার অন্য এক ক্রিকেটার। করণবীরের সতীর্থ বিলাল জালমাই চলতি বছরে এক হাজার রান পূর্ণ করেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক বছরে ন্যূনতম এক হাজার রান করা চতুর্থ ক্রিকেটার বিলাল জালমাই।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com